যুক্তরাষ্ট্রে হিন্দুদের ইফতার আয়োজন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৬ ৩০ মে ২০১৯
নিউইয়র্কে স্বদেশি মুসলিম সম্প্রদায়ের জন্য ইফতারের আয়োজন করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা। জ্যাকসন হাইটসে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ইফতারের আয়োজন করেন সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ীরা।
পবিত্র রমজান মাসে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি হলো নিউইয়র্কে। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে রোজাদার মুসলমানদের ইফতার করালেন হিন্দুরা। আর এ আয়োজনে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনরা।
আয়োজকরা জানান, বিভিন্ন ধর্মাবলম্বী বাংলাদেশিদের মধ্যে ধর্মীয় সৌহার্দ্য-সম্প্রতি রক্ষা ও অসাম্প্রদায়িক কমিউনিটি গড়ে তোলাই তাদের লক্ষ্য। আর সেই লক্ষেই এই ইফতারীর আয়োজন।
সংস্কৃতিকর্মী গোপাল স্যানাল বলেন, এখানে শুধু মুসলমানরা নয়, আমরা যারা অন্য ধর্মাবলম্বী আছি তারাও অংশগ্রহণ করেছি। আমরা এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি।
সাংবাদিক সনজীবন কুমার বলেন, অসাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে আমরা আজকের এই আয়োজন করেছি। এই আয়োজনের মধ্য দিয়ে মানবতার জয় হলো।
গণমাধ্যমকর্মী মুহম্মদ ফজলুর রহমান বলেন, ধার্মিক লোক রাজনীতি করলে সমস্যা হয় না। অধার্মিকরা ধর্মের নামের রাজনীতি করলে সেটা ভয়ংকর হয়।
সংস্কৃতিকর্মী মুজাহিদ আনসারী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবও আমরা উদযাপন করব।
অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অঞ্চলভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোনাজাত করেন রাজনীতিক জাকারিয়া চৌধুরী।
নিউইয়র্কে বিভিন্ন স্থানে খ্রিস্টানরা তাদের গির্জায় মুসলমানদের জন্য জুমার নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। সনাতন ধর্মাবলম্বীরা ইফতারের আয়োজন করেও আজ এক অনন্য নজির সৃষ্টি করলেন।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান










